
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও অন্য তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের অরুনা পাল (৯০), জয়গুন (৮০), হিমু (২৯) ও হালুয়াঘাট উপজেলার হরমুজ আলী (৬০)। এদের মধ্যে অরুনা পাল করোনায় আক্রান্ত ছিলেন।
আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় নতুন করে ১৪ করোনা শনাক্ত হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।