ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ময়মনসিংহ সদরে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রোববার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সাথী আক্তার (২২) ও সুলতানা পারভীন (৩৮)।
ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৬৮ জনের মধ্যে ৩০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন করোনা শনাক্ত হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।