ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন।
রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে প্রথম ডোজ পেয়েছেন ৪৩ হাজার ২৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৯৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।