
খুলনায় গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জেলা ও মহানগরীর ৩০৭টি বুথে টিকা দেওয়া হচ্ছে। খুলনায় সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ছাতা নিয়ে টিকা কেন্দ্রে জড়ো হন৷ নগরীর ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩টি করে টিকা কেন্দ্র রয়েছে।
বিভিন্ন এলাকার টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার ওয়ার্ডে টিকা কার্যক্রম চলছে। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি জানান, গণটিকার কার্যক্রমে শৃঙ্খলতা রয়েছে। আগে বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।