
রাব্বী হোসাইন,পত্নীতলা ( নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় (রবিবার ৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সনাক্তকরণের উদ্যেশ্যে একটি ক্রাশ প্রোগ্রাম করা হয়েছে। উক্ত প্রোগ্রামে ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১৪ জনের পজিটিভ আসে।যা সনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।
এদের মধ্য ২ জন বাহিরের বাঁকী গুলো উপজেলা সদরের যাদের অনেকের শরীরে কোন লক্ষন ছিল না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম খালিদ সাইফুল্লাহ জনান আক্রান্তদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি ছিল বাঁকীরা বাড়ীতে হোম কোয়ারেন্টাইন থেকে চিকৎসা নিচ্ছেন তিনি সবাইকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।