মাংকিপক্স নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মাংকিপক্স নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্বব্যাপি দিন দিন মাংকিপক্সে শনাক্তের হার বাড়েছেই চলেছে। নতুন করে শনাক্তের বেশিরভাগই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসা সাংবাদিকদের বলেন, মাংকিপক্সের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ ও আমেরিকায়।
তবে মাংকিপক্স নিয়ে বিভ্রান্ত তথ্য না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সংস্থাটির মহাপরিচালক জানান, এ পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে মাংকিপক্সে শনাক্তের হার ১৮ হাজারের বেশি।
এর ৭০ শতাংশ ইউরোপীয় অঞ্চল এবং ২৫ শতাংশ এসেছে আমেরিকা থেকে। টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ৯৮ শতাংশ রিপোর্ট পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কতার ঘটনা রয়েছে।
এ রোগে সমকামী পুরুষদের তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে। যদি যৌনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আমরা আরেকটু সংযমী ও সচেতন হই, সেক্ষেত্রে এই রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।