
মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন নাম ওমিক্রনে এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ৭ জন। গত ২৪ ঘন্টায় ৪ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় একজন এবং রাতে আরও ৩ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়।
এছাড়া আগের দিন অর্থাৎ সোমবার একজন শনাক্তের তথ্য জানিয়েছিল জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
নতুন শনাক্তদের মধ্যে একজনের নমুনার জিনোম সিকোয়েন্স আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) করে বলে জিআইএসএআইডির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে সফর থেকে ফেরা দুইজন নারী জাতীয় দলের ক্রিকেটারের প্রথম ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট ৭ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।