
এবার সাতক্ষীরার কলারোয়ায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন এক ভিক্ষুক। গতকাল সোমবার ২১ মার্চ সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মদনপুর দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে এসব পোশাক বিতরণ করেন ভিক্ষুক আসাদ শেখ।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধী ভিক্ষুক আসাদ শেখ (৫৫) মানসিক প্রতিবন্ধী। সে গত ৫ বছর যাবৎ আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। গ্রামে গ্রামে ভিক্ষা করে সে কিছু টাকা জমিয়েছিল। সেই জমানো টাকায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ করার ইচ্ছা প্রকাশ করলে আমি এই ব্যবস্থা করি।
তিনি আরও বলেন, আমি চাই এই প্রতিবন্ধী ভিক্ষুক তার স্বজনদের কাছে ফিরে যাক। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা তাকে ফিরিয়ে নিতে চায় না।
এ বিষয়ে মাদরাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান বলেন, সদিচ্ছা থাকলে সমাজের যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আসাদ শেখ তার উজ্জ্বল উদাহরণ।
তিনি আরও বলেন, আমাদের এই দাখিল মাদরাসা আজও সরকারি সাহায্যের বাইরে রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের জমি আছে কিন্তু ভবন নেই, শিক্ষকদের বেতন নেই, ছাত্র-ছাত্রী থাকতেও এমপিওভুক্ত হচ্ছে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।