আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উদযাপনকে কটাক্ষ করে দুটি কুকুরের বিয়ে দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু মুন্নানি’। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গায়।
সংগঠনটির দাবি, ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকারা জনসমক্ষে ‘নোংরামি’ করে।
ফলে এর বিরোধিতা করতেই তারা এমন প্রতিবাদ করছেন। তারা বলছেন, ভ্যালেন্টাইনস্ ডে হিন্দু সংস্কৃতির পরিপন্থী! প্রতিবাদস্বরূপ সোমবার ‘হিন্দু মুন্নানি’র কর্মীরা দু’টি কুকুর এনে তাদের কাপড় ও মালা পরিয়ে দেয়। সেই কাপড় দিয়ে গাঁটছড়া বেঁধে কুকুর দু’টির বিয়ে দেওয়া হয়।
এর আগের বছরগুলোতেও বিশ্ব ভালোবাসা দিবসের বিরোধিতা করে বিভিন্ন উপায়ে বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।