৬ বছর সম্পর্কের পর ভারতের তামিলনাড়ুর সুবিক্ষা সুব্রামণি বিয়ে করলেন বাংলাদেশের টিনাকে। গত সপ্তাহে ভারতের চেন্নাইয়ে পবিরার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে এই সমকামী জুটির বিয়ে হয়।
তাদের বিয়ের অনুষ্ঠানটি হয়েছে তামিল ব্রাহ্মণ রীতি মেনে। সমকামী সম্পর্কের কথা প্রথমে তাদের পরিবারকে জানানো কঠিন বিষয় ছিল। প্রথম দিকে আপত্তি জানালেও শেষে দুই পরিবারের সম্মতি নিয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই সমকামী যুগল।
২৯ বছর বয়সী সুবিক্ষা স্থানীয় গণমাধ্যমকে জানান, দুই পরিবারের সম্মতি নিয়ে সব আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করা তাদের স্বপ্ন ছিল। অবেশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তাদের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।