
ভারতের কর্ণাটকে এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তার প্রেমিকাকে সুটকেসে ঢুকিয়ে হোস্টেলে প্রবেশ করার সময় কেয়ারটেকারের কাছে হাতেনাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একজন ছাত্র ওই প্রেমিকজুটির পুরো পরিকল্পনাটি উন্মোচন হতে দেখেছেন।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ট্রলি ব্যাগটি দেখার পর কেয়ারটেকারের সন্দেহ হয়। তিনি ওই ছাত্রকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এত বড় এবং ভারী লাগেজ বহন করছেন?
উত্তর দিতে গিয়ে ওই ছাত্র তোতলান এবং বলেন, এটার মধ্যে তার অনলাইনে অর্ডার করা পণ্য রয়েছে। এটি শুনে কেয়ারটেকারের সন্দেহ আরও বেড়ে যায়। তিনি ট্রলি ব্যাগটি খুলে দেখতে চান।
ওই ছাত্র কেয়ারটেকারকে থামাতে চেষ্টা করেন এবং বলেন, মালামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেয়ারটেকারও নাছোড়বান্দা।
যখন ট্রলি ব্যাগটি খোলা হলো, তখন ব্যাগের ভেতর এক মেয়েকে গুটিসুটি অবস্থায় পাওয়া যায়। সে-ও ওই কলেজের ছাত্রী।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, কলেজ কর্তৃপক্ষ ছেলে-মেয়ে দুজনকেই বরখাস্ত করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।