ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর একটি দলের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ৮ সেনাসদস্য ও ৫৭ বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। চার সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার মালি-বুরকিনা ফাসো-নাইজার তিন দেশের সীমান্তের কাছাকাছি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তের কাছে আরকাম অঞ্চলে অজ্ঞাতনামা অস্ত্রধারীরা সেনাসদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।
হামলাকারীরা মোটরসাইকেলে ছিল। এক সপ্তাহে এ অঞ্চলের প্রায় ৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী আইএসসহ বেশ কিছু প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে আল–জাজিরা বলেছে, বেসামরিক নাগরিকেরা এসব সশস্ত্র গোষ্ঠীর প্রতি অনুগত বলে মনে করা হয়ে থাকে। মালির ক্ষমতাসীন সেনা সরকার শুক্রবার তাদের ভূখণ্ড থেকে অবিলম্বে ফ্রান্সের সেনা প্রত্যাহার করতে বলার পর মালির সেনাসদস্যদের ওপর এ হামলা হলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।