১০ কোটি ডলারের সাহায্য দেবে যুক্তরাজ্য
১০ কোটি ডলারের সাহায্য দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও ১০ কোটি ডলারের সাহায্য দেবে যুক্তরাজ্য। ইউক্রেন সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছে বলে সোমবার (৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। রুশ সেনাদের ধারাবাহিক হামলার মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ ঘোষণা এলো।
এই তহবিলটি ইউক্রেনীয় কল্যাণ, পেনশন ও সরকারি খাতের বেতনের অর্থ প্রদানে সহায়তা করবে। এর আগে ইউক্রেনকে প্রায় ৩০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
জানা গেছে, বিশ্বব্যাংকের মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ডের সহযোগীতার মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। বাহিরের দেশ থেকে এরই মধ্যে ইউক্রেনে অর্থ দ্রুত পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছে।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।