অস্ত্রের চালানে হামলার হুমকি রাশিয়ার
অস্ত্রের চালানে হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেনে পাঠানো যেকোনো অস্ত্রের চালানে ফের হামলার হুশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (১৮ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনে প্রবেশ করা যেকেোন অস্ত্রের চালাতে টার্গেট রাশিয়ার জন্য বৈধ হবে। এদিকে, ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তাছাড়া ন্যাটোভুক্ত কয়েকটি দেশ সোভিয়েত যুগের অস্ত্র ইউক্রেনে পাঠানোর ব্যাপারে ভাবছে। এ ব্যাপারে সের্গেই ল্যাভরভ বলেন, আমরা খুব পরিস্কারভাবে ঠিক করেছি যে ইউক্রেনে কোনো কার্গো প্রবেশ করলেই সেটিকে আমরা অস্ত্রে ভরপুর কার্গো হিসেবে ধরে নেব এবং এটির ওপর হামলা চালাব।
কারণ এটিকে আমরা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এর আগেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ইউক্রেনে পাঠানো বিদেশি অস্ত্রের চালানে হামলার হুমকি দিয়েছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।