ইউক্রেনে সামরিক হামলার ঘোষণা দিলেন পুতিন
ইউক্রেনে সামরিক হামলার ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক হামলার’ ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান। অন্যথায় যে কোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, ন্যায় ও সত্য রাশিয়ার পক্ষে রয়েছে। যদি কেউ রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে প্রতিক্রিয়া হবে ‘তাৎক্ষণিক’। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও গুলাগোলির শব্দ পাওয়া গেছে। এতে শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানায় বিবিসি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।