ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেন সংকট ‘সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে প্রবেশ করেছে’। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হেডকোয়ার্টার পরিদর্শনকালে বরিস একথা বলেন।
তিনি বলেন, ‘এটি সম্ভবত সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। আমি বলবো আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি।
আমাদের এটা ঠিক করতে হবে।’ ব্রিটিশ এই প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বাধলে তা হবে চরম বিপর্যয়কর। ইউক্রেনে হামলা হলে যুক্তরাজ্য ও ন্যাটো সামরিক হস্তক্ষেপ করবে না। তবে মস্কোকে বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। যুদ্ধ হলে দুই দেশের জন্যই দূর্যোগ হবে।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।