ডেল্টা, ওমিক্রনের পর এবার করোনার আরেক নতুন ধরন ‘নিওকোভ’ সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। শুক্রবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

নতুন এই ধরনের ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি। শ্বাসযন্ত্রকে প্রভাবিত করতে পারে এই ধরন। প্রতি তিন সংক্রমিতের মধ্যে এক জনের মৃত্যু হতে পারে নিওকোভে। উহানের একটি ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণাপত্রে বিশেষজ্ঞরা দাবি করছেন, বাজারে চলতি কোনো করোনার টিকাই নিওকোভের ক্ষেত্রে কার্যকরী হবে না।

এই ভাইরাস নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। নিওকোভের মতো ধরনের সন্ধান পাওয়া গিয়েছিল ২০১৩ এবং ২০১৫ সালে। প্রথম এই ধরনের সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকায়। মূলত বাদুরের শরীরে পাওয়া যায় নিওকোভ। এ নিয়ে বৃহস্পতিবারই রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’ একটি বিবৃতি দেয়।

আনন্দবাজার পত্রিকা