
সামাজিক যোগাযোগমাধ্যমকে বিষোদগার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সামাজিক মাধ্যমগুলো গণতন্ত্রের জন্য হুমকি। স্থানীয় সময় শনিবার তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।
এরদোগান বলেছেন, সত্যের ফ্রেমে থেকে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার বিরুদ্ধে লড়াই করা জরুরি হয়ে পড়েছে।
তুরস্ক সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপচেষ্টা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।