
অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সকালে পশ্চিমতীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী।
খবর আরব নিউজের। পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত ওই ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী জেনিন শহরের ওই এলাকায় তাণ্ডব চালায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।