
ইউক্রেনে সর্বশক্তি নিয়ে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে বিশাল বহর নিয়ে ইউক্রেনকে ঘিরে রেখেছে দেশটি। এমতাবস্থায় রাশিয়ার মুখোমুখি লড়াইয়ে ইউক্রেনকে ৭০টিরও বেশি যুদ্ধবিমান দিচ্ছে ন্যাটোভুক্ত তিনটি দেশ।
মঙ্গলবার (১ মার্চ) এ বিষয়টি জানিয়েছেন দেশগুলোর সেনাবাহিনীর প্রতিনিধিরা। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া ৭০টিরও বেশি মিগ-২৯ এবং এসইউ-২৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমানঘাঁটিতে ওঠানামা করবে। রাশিয়ার গণমাধ্যম আরটি.কমের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৬টি মিগ-২৯ বিমান এবং ১৪টি এসইউ-২৫ বিমান পাঠাচ্ছে বুলগেরিয়া। পোল্যান্ড ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ বিমান পাঠানোর কথা রয়েছে। দেশগুলোর সোনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, আমাদের অংশীদাররা মিগ-২৯ ও এসইউ-২৫ দিয়েছে। যদি প্রয়োজন হয়, তবে তারা পোলিশ বিমানঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।