
দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের রোজেটেনভিলিতে সোমবার সন্ধ্যা ৬টায় পুলিশের গুলিতে ৮ জন ডাকাত নিহত হয়েছে।
নগদ টাকা পরিবহণে নিয়োজিত গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ৮ ডাকাত নিহত এবং ৮ ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।
এ সময় ডাকাতের কাছ থেকে ৭টি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস। ঘটনার পরপরই দেশটির পুলিশ মন্ত্রী ভ্যাকিব সিলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।