পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে স্বাধীন’ ঘোষণা করেছে রাশিয়া। বিষয়টি ফ্রান্স ও জার্মানিকে জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক এবং লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’ তবে কূটনৈতিক মহলের আশঙ্কা, এ নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা-সমর্থিত সরকারের সঙ্ঘাত শুরু হতে পারে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এ বিষয়ে পুতিন নিরাপত্তা পরিষদের সঙ্গে দীর্ঘ বৈঠকে শেষে সিদ্ধান্ত নেন দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন ঘোষণা করা হবে।

ওই বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের সবার মতামত জানলাম। আজই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ এক বিবৃতিতে ক্রিমলিন জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে স্বাধীন হিসাবে ঘোষণা করতে যাচ্ছেন পুতিন। এ ব্যাপারে অদূর ভবিষ্যতে লিখিত নির্দেশ দেবেন তিনি।

 

কলমকথা/সাথী