আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। আল জাজিরার।
পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এর বরাত দিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) আল-জাজিরা জানায়, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকু নামে পরিচিত তারা বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুঁড়তে থাকে।
এতে ৪০ জনেরও বেশি নিহত হয়। এর পর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার পরপরই জঙ্গলে ডাকুদের খোঁজ করতে স্থানীয় সশস্ত্র প্রহরীদের দায়িত্ব দেয়া হয়। পরে জঙ্গলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
গোলাগুলির ফলে ব্যাপক প্রাণহানিও হয়। পুলিশের দুটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫০। জঙ্গল থেকে এরই মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজ্যের কাঙ্কারা নামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।