বিতর্কিত ‘মিনি-বাজেট’ প্রণয়নের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। গত সোমবার (১৭ অক্টোবর) বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করে তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেন, আমি দুঃখ প্রকাশ করছি। উচ্চ করের সমস্যা মোকাবিলা করে জ্বালানির দামে জনগণকে সহায়তা করতে চেয়েছি আমি। কিন্তু আমরা তাড়াহুড়ো করে ফেলেছি।

তিনি কি এখন কেবল নামেই প্রধানমন্ত্রী কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাস বলেন, দিক বদলানো দরকার বুঝতে পেরেই তিনি হান্টকে নিয়োগ দিয়েছেন।

তার নীতির প্রভাব নিয়ে জানতে চাইলে টোরি এ প্রধানমন্ত্রী বলেন, তিনি বুঝতে পেরেছেন যে দেশজুড়ে পরিবারগুলোর জন্য এটা ‘খুবই কষ্টসাধ্য’ হতো, তবে তাদের সহায়তার জন্য যা করা দরকার তা তিনি করবেন।