ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

করোনা মহামারির প্রভাব সব ক্ষেত্রেই পড়েছে। আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর মাস্ক ব্যবহারসহ করোনা বিধিনিষেধ পালনেও জারি রয়েছে কঠোর নির্দেশনা। আর এই নির্দেশনা কঠোরভাবে পালন করতে গিয়ে মাঝ-আকাশ থেকেই ফ্লাইটের ফিরে আসাটা সম্ভবত নতুন একটি উদাহরণ।
শুক্রবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভ্রমণের সময় ফ্লাইটের ভেতরে এক যাত্রী করোনাবিধি অনুসারে মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় যাত্রা বাতিল করে মাঝ-আকাশ থেকেই ফিরে আসে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল ফ্লাইটটি। যুক্তরাষ্ট্রের এই এয়ারলাইন্সটি জানিয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময় এয়ারক্রাফটের ভেতরে এক যাত্রী মাস্ক পরতে অনীহা জানানোর পর মিয়ামি থেকে লন্ডনগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩৮ মাঝ-আকাশ থেকে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।