
জর্জিয়া অঙ্গরাজ্যেও ইসরাইলকে বয়কটের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা ইসরাইলকে অবৈধ ও দখলদার দেশ হিসেবে উল্লেখ করে তেলআবিবকে অর্থ সহায়তা প্রদান বন্ধ করার আহ্বান জানান।খবর আরব নিউজের।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে কথা বলা তাদের নাগরিক অধিকার।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের আইন শাখার পরিচালক মুর্তজা খাজা এই ইসরাইলবিরোধী নাগরিক আন্দোলনের ডাক দিয়েছেন।
একইভাবে গত মাসে আরকানসাস অঙ্গরাজ্যেও ইসরাইলের মানবতাবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।