যুক্তরাষ্ট্রে লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক স্টেটের এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয়।
সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সালমান রুশদিকে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে ওই হামলা চালায় বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে লেখক সালমান রুশদী অব্যাহতভাবে হত্যার হুমকির মুখে আছেন।
অনেক মুসলিমই এই বইটিতে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।
ইরানের প্রয়াত সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে সালমান রুশদির অবস্থা কী তা জানা যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।