দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বুধবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
ওই অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক ফেসবুকে বলেছেন, একটি ভবনে হামলায় সেখানকার গুদামের তিন কর্মচারী নিহত এবং সাতজন আহত হয়েছেন।
তিনি বলেন, একটি ব্যবসা কেন্দ্র ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও ছয়জন আহত হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।