
লাইবেরিয়ায় চার্চের একটি জমায়েতে পদদলিত হয়ে গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রেডিওতে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।
পশ্চিম আফ্রিকার দেশটির রাজধানী মনরোভিয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পদদলিত হয়ে এই মৃত্যুর ঘটনা স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ঘটে। লাইবেরিয়া পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেছেন, প্রাণহানির এই হিসাব আংশিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: রয়টার্স, মেট্রো নিউজ ইউকে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।