
ইয়েমেনের মারিব প্রদেশে শেল বর্ষণে তিন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় পর্যবেক্ষক সংস্থার বরাতে এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইয়েমেনের মারিব প্রদেশের হারিব শহরে শেল বিস্ফোরণের ঘটনায় তিন ভাইবোনের একসঙ্গে মৃত্যু হয়।
তবে ঘটনার সাথে কারা জড়িত আছে এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এদিকে, ইয়েমেনের সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।