
এবার জানা গেল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের গোপন কথা। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কারাগারে গিয়েছিলেন তিনি। সেখানে কাগজের ঠোঙা বানিয়ে দিনে আয় করতেন ৫০০ টাকা। একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এই গল্প বলেন বলিউড অভিনেতা নিজেই। দৈনিক আনন্দবাজার জানায়, ১৯৯৩ সালের এক মামলায় বেআইনিভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে।
২০০৭ সালে আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখায় ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পর্যন্ত কারাগারে কেটেছে অভিনেতার। বলিউড অভিনেতার চকচকে, বিলাসবহুল জীবন ছেড়ে সঞ্জয় কারাগারে গিয়ে ঠোঙা বানাতেন।
বন্দিজীবনে সঞ্জয়কে কাগজের ঠোঙা বানানোর নির্দেশ দেয় জেল কর্তৃপক্ষ। প্রতি ঠোঙা বানানোর জন্য ২০ পয়সা পাওয়া যেত। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন এক সময়ের নামীদামি অভিনেতা। টিভির অনুষ্ঠানে সঞ্জয় অকপটে জানান, প্রায় সাড়ে তিন বছরের কারাগার জীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ টাকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।