যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ। নিহত হয়েছেন দুই জন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। প্রায় ৭৯ হাজারের মতো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, তুলনামূলকভাবে অগভীর ভূ-মকম্পনটি হামবোল্ট কাউন্টির ইউরেকা বন্দর থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
হামবোল্ট কাউন্টি শেরিফ অফিসের তথ্য বলছে, কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।
বৈদ্যুতিক গ্রিড ট্র্যাকিং ওয়েবসাইট, পাওয়ার আউটেজ ডট ইউএস-এর মতে, ভূমিকম্পের ফলে পুরো হামবোল্ট কাউন্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৭৯ হাজার গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয় ভূমিকম্পের ফলে।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা ১১ মিনিটে এ ভূ-কম্পন আঘাত হানে। এরপর আরও বেশ কয়েকবার আফটার শক হয় ওই এলাকায়। ভূ-কম্পনের কেন্দ্র ছিল হামবোল্ট কাউন্টির সান ফ্রান্সিসকো থেকে ২১৫ মাইল (৩৫০ কিমি) উত্তরে। এটি একটি গ্রামীণ এলাকা যা রেডউড বন, স্থানীয় সামুদ্রিক খাবার ও কাঠের জন্য পরিচিত। বেশ কয়েকটি শিল্প ও দুগ্ধ খামারও রয়েছে সেখানে।
এই অঞ্চলটি তুলনামূলকভাবে ভূমিকম্প প্রবণ। যদিও সাম্প্রতিক ভূমিকম্প কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি তীব্র ছিল বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।