ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি
ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি

ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও আহত হয়েছেন ২৫ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই -এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চের সাওজিয়ান একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।
কাশ্মিরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।