পাকিস্তানে ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১৩ যাত্রী নিহত
পাকিস্তানে ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১৩ যাত্রী নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নগরীতে মালবোঝাই ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
রোববার (১৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসন দ্রুত ১০টি জরুরি গাড়ি ও ক্রেন পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল প্রাথমিকভাবে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করার পরে, আরও মৃতদেহের সন্ধান পেলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়ায়।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মূলত দুর্বল যানবাহন, জরাজীর্ণ রাস্তা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।