৬৬ বছরের এক নারীর পেটে ৫৫টি পেন্সিল ব্যাটারি
৬৬ বছরের এক নারীর পেটে ৫৫টি পেন্সিল ব্যাটারি

সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে ৬৬ বছরের এক নারীর অপারেশন করতে গিয়ে অবাক চিকিৎসকরা। কারণ সেই নারীর পেট আর অন্ত্র থেকে মোট ৫৫টি পেন্সিল ব্যাটারি বের করেছেন তারা।
আইরিশ মেডিকেল জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী প্রথম সপ্তাহে পাঁচটি ‘এএ’ ব্যাটারি বের করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু অন্যগুলো আটকে গিয়েছিল। চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন, ওজনের কারণে ব্যাটারিগুলো পিউবিক হাড়ের ওপরে ঝুলছে। তখন তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রপচারের পর ৪৬টি ব্যাটারি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। চারটি ব্যাটারি তার মলাশয়ের ওপরের হাঁড়ে আটকে যায়।
পরে চিকিৎসকরা ওই চারটি ব্যাটারিকে মলদ্বারে নিয়ে আসতে পেরেছিলেন। যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় সেগুলো বের হয়ে যায়। মেডিকেল জার্নালের ওই নিবন্ধের লেখকেরা বলেছেন, পেটের মধ্যে সর্বোচ্চ–সংখ্যক ব্যাটারি গ্রহণের রেকর্ড হতে পারে এটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।