সেলফি তুলতে গিয়ে একই পরিবারের ৬ জনের প্রাণহানি
সেলফি তুলতে গিয়ে একই পরিবারের ৬ জনের প্রাণহানি

ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলার রামদহা জলপ্রপাতে ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় পানিতে তলিয়ে একই পরিবারের ৬ জনের প্রাণহানি হয়েছে। রোববার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
মৃতরা সকলেই মধ্যপ্রদেশের সিংগ্রাউলির বাসিন্দা। কোরিয়ার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) কুলদীপ শর্মা বলেন, নিহতরা সবাই পর্যটক। তারা মোট ১৫ জন মিলে জলপ্রপাতের কাছে একটি জায়গায় পিকনিকের জন্যে গিয়েছিলেন। রোববার জলপ্রপাতের মধ্যে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ হন সাত পর্যটক।
বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। এরপর উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু ততক্ষণে ছয় পর্যটক পানিতে ডুবে মারা যান। উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।