চিলিতে বিশালাকৃতির রহস্যময় একটি গর্তের সন্ধান পাওয়া গেছে
চিলিতে বিশালাকৃতির রহস্যময় একটি গর্তের সন্ধান পাওয়া গেছে

লাতিন আমেরিকার দেশ চিলি। এ দেশের উত্তরাঞ্চলের খনি এলাকায় বিশালাকৃতির রহস্যময় একটি গর্ত পাওয়া গেছে। প্রায় ২৫ মিটার বা ৮২ ফুট ব্যাসের ওই গর্ত এ সপ্তাহেই প্রথম দেখা যায়। গত সোমবার (১ আগস্ট) গর্তটি দেখার পর তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে, ওপর থেকে তোলা গর্তটির কিছু ছবি প্রকাশিত হয়েছে চিলির সংবাদমাধ্যমগুলোতে। তাতে দেখা যাচ্ছে, কানাডীয় লুনডিন মাইনিং নামের একটি কপার খনির জমিতে বিশালাকৃতির একটি গর্ত।
চিলির রাজধানী সান্তিয়াগো থেকে উত্তর দিকে প্রায় ৬৬৫ কিলোমিটার দূরের গর্তটি কর্তৃপক্ষের মনে রহস্যের জন্ম দিয়েছে। গত শনিবার চিলির ন্যাশনাল সার্ভিস অব জিওলজি অ্যান্ড মাইনিং প্রথম এ গর্ত দেখতে পায়। গর্ত দেখে রহস্য তৈরি হয় তাদের মনে। এরপর গর্তটি দেখার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাটির পক্ষ থেকে ওই এলাকায় একাধিক বিশেষজ্ঞ পাঠানো হয়। সংস্থাটির পরিচালক ডেভিড মন্টেনেগ্রো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
ডেভিড মন্টেনেগ্রো বিবৃতিতে বলেছেন, ‘গর্তটির গভীরতা ও আকার বেশ বড়। গভীরতা প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট। আমরা গর্তের ভেতর কোনো বস্তুর সন্ধান পাইনি। কিন্তু সেখানে অনেক পানি দেখেছি আমরা।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।