ডলারের বিপরীতে আরও শক্তিশালী অবস্থানে রুবল, বেড়েছে গমের দাম
ডলারের বিপরীতে আরও শক্তিশালী অবস্থানে রুবল, বেড়েছে গমের দাম

মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। ইতোমধ্যেই ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্লেষকরা এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার বলেছে, বিশ্বজুড়ে রুশ গমের চাহিদা বেড়েছে। ফলে গত সপ্তাহে খাদ্যপণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এতে বলা হয়, এসময়ে রাশিয়ার ১২.৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ গমের মূল্য ৫ ডলার বেড়েছে।
গত সপ্তাহের শেষদিকে ফ্রি অন বোর্ডে (এফওবি) অর্থাৎ পরিবহন খরচ ছাড়া কৃষ্ণ সাগর বন্দর দিয়ে সরবরাহ করা প্রতি টন গমের দাম দাঁড়িয়েছে ৩১৭ ডলার। কৃষি কনসাল্টেন্সি ফার্ম আইকেএআর এক নোটে এ তথ্য জানিয়েছে। এ সপ্তাহে ১০ লাখ টন গম রপ্তানি করেছে রাশিয়া। আগের সপ্তাহের চেয়ে যা ৬ লাখ ৪০ হাজার টন বেশি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।