পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন চুরি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন চুরি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।এমন সময় ইমরান খানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটলো যখন সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, তাকে হত্যা করার চেষ্টা চলছে।
হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে নিরাপদে রেখে দিয়েছেন। খবর এনডিটিভির। ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল গতকাল সোমবার টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন।
শাহবাজ গিল অভিযোগ করে আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এ সুযোগে তার দুটি ফোন চুরি হয়েছে গেছে। তবে তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন তা ওই ফোনে পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি।
ওই কর্মসূচি শেষ করে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। কেন তিনি ভিডিও রেকর্ড করে রেখেছেন, এ প্রসঙ্গে ইমরান বলেন, যদি আমার কিছু ঘটে যায়, তাই আমি দেশে ও দেশের বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা যেন দেশবাসী জানতে পারেন।
এ বিষয়ে ইমরান খান আরও বলেন, তাঁরা (ষড়যন্ত্রকারীরা) ইমরান খানকে পথের বাধা মনে করে এবং তাই আমাকে সরিয়ে দিতে চায়। এ জন্য আমি ভিডিওটি ধারণ করেছি। কারণ, আমার মনে হয় এটা রাজনীতি নয়, এটা জিহাদ। এই ভিডিও সব দেশদ্রোহীর মুখোশ খুলে দেবে এবং তাঁকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে কার কী ভূমিকা, তা উন্মোচিত হয়ে যাবে।
এদিকে, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয় কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ইমরান খানের নিরাপত্তা জোরদারে সংশিষ্ট কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির রাষ্ট্রীয় রেডিও চ্যানেল রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে জানান। পরে প্রধানমন্ত্রী শাহবাজ পিটিআই প্রধানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।