ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। খবর আলজাজিরার। রবিবার (৩ জুলাই) ফিল্ডস নামের ওই শপিংমলে এ ঘটনা ঘটে।
হামলার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোপেনহেগেনের পুলিশ অপারেশন্সের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন মারা গেছেন।
এটি সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, আটক ওই সন্দেহভাজন হামলাকারীর আরো কোনো সহযোগী আছে কিনা, তা জানতে পুলিশ স্থানীয় জিল্যান্ড অঞ্চলজুড়ে অভিযান শুরু করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।