আফ্রিকার চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষ
আফ্রিকার চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষ

আফ্রিকার দেশ চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কমপক্ষে ১০০ শ্রমিক নিহত। এতে আহত হয়েছে৪০ জন। গতকাল সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।
তিনি বলেন, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে সহিংসতা শুরু হয়। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া থেকে এ ঘটনার সূত্রপাত, পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটে। এতে প্রায় ১০০ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
চাদের প্রতিরক্ষামন্ত্রী এএফপি’কে ফোনে ঘটনাস্থল থেকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘এবারই প্রথম নয়, স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। আপাতত আমরা স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১০ বছর আগে সেখানে সোনার খনি আবিষ্কার হলে চাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে খনিশ্রমিকরা ভিড় জমাতে থাকেন এবং প্রায়ই তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এদিকে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ওই অঞ্চলের এক বিদ্রোহী গোষ্ঠী মিলিটারি কমান্ড রেসকিউ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, সেখানে নিরাপত্তা বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে।
ইয়ায়া ব্রাহিম বলেন, সর্বশেষ সংঘর্ষ মৌরিতানিয়ান ও লিবিয়ানদের মধ্যে সংঘটিত হয়েছে।
ঘটনাটি গত বুধবার প্রথম প্রকাশ্যে আসে। তখন চাদের যোগাযোগ মন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা এক বিবৃতিতে বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। অনেকে আহতও হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।