
ভারতের বর্তমানে সরকারি দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজ্ঞাপনে কম টাকা নেয় ফেসবুক। বিগত ২২ মাসে ১০টি নির্বাচন ঘিরে ফেসবুকে বিজেপির বিজ্ঞাপন ব্যয় বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ভারত ভিত্তিক একটি অলাভজনক মিডিয়া সংস্থা দ্য রিপোর্টার্স কালেক্টিভ (টিআরসি) একটি প্রকল্পের অধীনে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ফেসবুকে দেয়া ৫ লাখ ৩৬ হাজার ৭০টি রাজনৈতিক বিজ্ঞাপনের ডেটা বিশ্লেষণ করেছে।
অ্যাড লাইব্রেরি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই), মেটা প্ল্যাটফর্ম ইনক-এর ‘স্বচ্ছতা’ টুলের মাধ্যমে ওই ডেটা অ্যাক্সেস করা হয়। বিশ্লেষণে দেখা গেছে, গড়ে এক মিলিয়ন বার বিজ্ঞাপন দেখানোর জন্য বিজেপি, তার প্রার্থী এবং সহযোগী সংগঠনগুলোকে ৫৪৬ মার্কিন ডলার বা ৪৭ হাজার ১৮ বাংলাদেশি টাকা চার্জ করেছে।
যেখানে বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের ক্ষেত্রে একই পরিমাণ বিজ্ঞাপনের জন্য ৭০২ মার্কিন ডলার বা ৬০ হাজার ৪৫২ বাংলাদেশি টাকা চার্জ করে ফেসবুক। অর্থাৎ ফেসবুকে বিজ্ঞাপন প্রচারে বিজেপির চেয়ে প্রায় ২৯ শতাংশ বেশি খরচ করতে হয়েছে কংগ্রেসকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।