২২ হাজার লিটার চোরাই তেল বহনকারী জাহাজ আটক করলো ইরান
২২ হাজার লিটার চোরাই তেল বহনকারী জাহাজ আটক করলো ইরান

পারস্য উপসাগর থেকে ২২ হাজার লিটার চোরাই তেল বহনকারী একটি জাহাজ আটক করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মুজতবা কাহরেমানি এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট ২২ হাজার লিটার চোরাই তেল বহনকারী জাহাজটি আটক করেছে। আটক জাহাজটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং এটির ক্রুদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।
ইরানের বিচার বিভাগের এ কর্মকর্তা বলেন, আটক চোরাকারবারিদের জেলজরিমানার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চোরাই তেল জব্দ করা হবে। এর আগে আইআরজিসি গত জুন মাসে ইরানের আটটি প্রদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি চোরাচালানের একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সন্ধান পায় এবং এ কারবারে জড়িত সবাইকে আটক করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।