যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম দিচ্ছে ইসরাইল
যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম দিচ্ছে ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা, তার সম্ভাব্যতা ক্ষতিয়ে দেখছে তার দেশ। আয়রন ডোম ইসরাইলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইয়েনি শাফাক জানিয়েছে, ফরাসি চ্যানেল এলসিএল-কে দেওয়া সাক্ষাৎকারে রোববার নেতানিয়াহু এ কথা জানান। তিনি বলেন, ‘পূর্ববর্তী সরকার প্রত্যাখ্যান করলেও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি আমরা বিবেচানা করেছি। আমি বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করেছি এবং এ বিষয়ে যতটা বলা দরকার ততটাই বলেছি।’ তবে বিষয়টি নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে এবং অত্র অঞ্চলে ইসরাইলের স্বার্থ দেখতে হবে। সম্ভবত অন্যান্য ক্ষেত্রে ইসরাইলি অবদান থাকবে, বলেন নেতানিয়াহু।
ইসরাইলের নতুন সরকারের প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে আরও বলেন, ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে আসছে ইসরাইল। সেইসঙ্গে দেশটির শরণার্থীদের একটা বড় অংশকে গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, নেতানিয়াহু তার নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।