যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার ( ৩০ জুলাই) হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার (৩০ জুলাই) এক টুইট বার্তায় বাইডেন নিজেই করোনাভাইরাসে আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেছেন, প্রেসিডেন্ট হোয়াইট হাউজে আইসোলেশনে রয়েছেন।
তবে তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তিনি তার দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে, গত ২১ জুলাই তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছিল। গত বুধবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও শনিবার অপর পরীক্ষায় পজিটিভ এসেছে।
৭৯ বছর বয়সী জো বাইডেন করোনাভাইরাস ভ্যাকসিনের পূর্ণ ডোজ এবং পরে দু’টি বুস্টার ডোজও নিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।