প্রেমিকা ছেড়ে যাওয়ায় ৭০ কেজি ওজন কমালেন প্রেমিক
প্রেমিকা ছেড়ে যাওয়ায় ৭০ কেজি ওজন কমালেন প্রেমিক

মোটা বলে প্রেমিকা ছেড়ে যাওয়ার জেদে নিজেকে বদলে ফেলেছেন এক যুবক। ভারতের নয়াদিল্লির বাসিন্দা ওই যুবকের নাম প্যাভি। বর্তমানে টিকটকে ভিডিও তৈরি করে বেশ জনপ্রিয় তিনি।
বুধবার (২৪ আগস্ট) সংবাদমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কের শুরুতে প্যাভির ওজন স্বাভাবিক ছিল। নানা কারণে ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্যাভির ওজন যখন ১৩৯ কেজি, তখন সম্পর্কে ইতি টানেন প্রেমিকা। এমন স্থূলকায় মানুষের সঙ্গে থাকা যায় না। সে কথাই বলে যান প্রেমিকা।
এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, এমন নয়। তবে এই ঘটনার পর প্যাভির মনে জেদ চেপে বসে। শুরু হয় তার ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতেন প্যাভি। সেই সঙ্গে কঠোর ডায়েট। পরিশ্রমে ফাঁকি দিতেন না তিনি।
সব সময়ে মাথায় একটাই চিন্তা ঘুরতো রোগা হতে হবে। দীর্ঘ এক বছরের চেষ্টা ও পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান প্যাভি। ১৩৯-এর প্যাভি এখন ৬৯। নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর, আমি নিশ্চিত আমার তিনি গণমাধ্যমকে নতুন রূপে দেখার পর প্রাক্তন আপসোস করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।