যুদ্ধের মধ্যেই পারমাণবিক মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া
যুদ্ধের মধ্যেই পারমাণবিক মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধের মধ্যেই পারমাণবিক মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া। মহড়ার পরিকল্পনার কথা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে রাশিয়া। গতকাল ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তার পারমাণবিক বাহিনীর বার্ষিক মহড়া চালানোর পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে মার্কিন সরকার জানিয়েছে।
আরোও পড়ুন:
কুমিল্লার দাউদকান্দি থেকে লাশ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া তার কৌশলগত পারমাণবিক বাহিনীর বার্ষিক অনুশীলনের সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ওয়াশিংটন আশা করছে। অতীতে এই ধরনের মহড়ার সময় রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে এবং যেমনটি আমরা আগেও দেখেছি, এটি রাশিয়ার নিয়মিত বার্ষিক মহড়া’।
রাশিয়া সাধারণত বছরের এই সময়ে বড় পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। এবারের মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করছেন পশ্চিমা কর্মকর্তারা।
সূত্র: রয়টার্স।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।