পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে তুষারধসে মারা গেছেন সবিতা
পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে তুষারধসে মারা গেছেন সবিতা

ভারতের উত্তরাখণ্ডে একটি বিপদ বিপদসঙ্কুল পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে তুষারধসে মারা গেছেন এভারেস্টজয়ী নারী সবিতা কাঁসওয়াল (২৬)। গতকাল বুধবার (৫ অক্টোবর) তার মৃত্যুর কথা জানায় ভারতীয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর থেকে টানা চার দফা তুষারধসের কোনো একটির কবলে পড়ে মৃত্যু হয় তার। এ বছরের মে মাসে সবিতা ১৫ দিনের মধ্যে এভারেস্ট ও মাকালুর শিখরে ওঠেন।
তিনি মাত্র ১৬ দিনে এভারেস্টে উঠেছিলেন। এরপর তিনি নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষক হিসেবে যোগ দেন। সেপ্টেম্বরে তিনি প্রশিক্ষণরত ছাত্রছাত্রী এবং অন্য প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডের গাড়োয়ালে দ্রৌপদী কা ডান্ডা ২ নামে একটি পর্বতের শিখরে উঠছিলেন।
পর্বতারোহী দলটিতে মোট ৪১ জন সদস্য ছিলেন। এই শৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। তবে এই শৃঙ্গে ওঠার পথ বিপদসঙ্কুল বলে পরিচিত। সবিতাদের দলটি দ্রৌপদী কা ডান্ডা ২-এর শিখরে উঠেছিল। ডোকরানি হিমবাহের কাছে তারা শিবির তৈরি করেছিলেন।
সেখানেই হঠাৎ বিপুল পরিমাণ তুষার নেমে আসে। তাতেই চাপা পড়ে যায় সবিতাদের শিবির। মাত্র ২৬ বছর বয়সেই থেমে যায় এই পর্বতারোহীর জীবন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।