২২ আরোহী নিয়ে তারা এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তল্লাশি এবং উদ্ধারকর্মীরা এখন সশরীরে গিয়ে দুর্ঘটনাস্থল খুঁজে বের করেছে বলে টুইটারে জানান নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল।
রোববার (২৯ মে) দেশটির তারা এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন। এরমধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘলা আবহাওয়ার মধ্যে রোববার সকালে নেপালের পর্যটন নগরী পোখারা থেকে উড্ডয়নের ১৫ মিনিটের মাথা কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
ওই সময় সেটি পোখারা থেকে জমসম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর পাইলটের মোবাইলের ‘জিপিএস লোকেশন ট্রেকিং করে’ সেটির অবস্থান শনাক্ত করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি উড়োজাহাজটির ধ্বংসাবশেষের ছবিও পোস্ট করেন। ওই ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজের লেজের দিকের অংশ দেখা যাচ্ছে। যেখানে উড়োজাহাজের নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি পাহাড়ের ধারে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।