টিকটক ও পাবজি নিষিদ্ধ আফগানিস্তানে
টিকটক ও পাবজি নিষিদ্ধ আফগানিস্তানে

আফগানিস্তানে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক এবং অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করেছে দেশিটি তালেবান সরকার তারা বলছে, এই অ্যাপ ও গেম তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে।
শনিবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারও নিষিদ্ধ করা হবে।
দেশটিতে সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন সোপ অপেরার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারির পর নতুন করে ওই অ্যাপ ও গেমে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
তালেবান সরকারের মুখপাত্র ইমানুল্লাহ সামানগানি বলেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাতে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল। তবে নিষেধাজ্ঞা কবে থেকে ও কত দিনের জন্য কার্যকর হবে, তা স্পষ্ট করেননি তালেবান নেতারা।
গত আগস্টে ক্ষমতায় আসার পর এই প্রথম তারা দেশে কোনো অ্যাপ নিষিদ্ধ করলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।